তারেক রহমানকে নিয়ে অশালীন বক্তব্য ও কটুক্তির প্রতিবাদে মানববন্ধন
মোঃ মাহফুজ আনোয়ার, জেলা প্রতিনিধি কুমিল্লা-শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অশালীন মন্তব্য ও কটুক্তির প্রতিবাদে কুমিল্লা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন সাংস্কৃতিক কর্মী ও সুশীল সমাজের লোকজন ।
শনিবার (১৯ জুলাই ) বিকেল সাড়ে চারটায় এ কর্মসূচি পালন করা হয়।
ইন্টারন্যাশনাল গলফার ডা: আফশান আনিস এবং কবি, সাংস্কৃতিক ও সংগঠক শহীদুল হক সোহেলের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।
মানববন্ধনে কবি, সাংস্কৃতিক ও সংগঠক শহীদুল হক সোহেল বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে যে অশালীন কটুক্তি করা হচ্ছে তা খুবই ঘৃণ্যকর ও নিন্দনীয় বিষয়। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা আশা করবো আমাদের দেশে রাজনৈতিক শিষ্টাচার দ্রুত ফিরে আসবে।
ইন্টারন্যাশনাল গলফার ডা: আফশান আনিস বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে যে কটু কথা বলে বেড়াচ্ছে তা কোনভাবেই কাম্য নয়। এসব নোংরামি রাজনীতি থেকে দূরে সরে আসা উচিত। নোংরামি রাজনীতি ভালো ফল বয়ে আনে না।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে আরো উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ও সুশীল সমাজের প্রতিনিধি জসিম উদ্দিন, মোঃ রাজেশ, মোঃ মাসুদ, সানি, আবুল, রাহিম, জিসান, বাচ্চু, জামাল, জুয়েল, মাইনুল, সালাম ও রাসেল প্রমূখ।
এই কর্মসূচিতে প্রায় দেড় শতাধিক বিভিন্ন স্তরের লোকজন উপস্থিত ছিলেন।












































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































